চরকালিয়া উচ্চ বিদ্যালয়

" শিক্ষাই জাতির মেরুদণ্ড "

চরকালিয়া উচ্চ বিদ্যালয়

ডাকঘরঃ ফরাজীকান্দি , উপজেলাঃ মতলব উত্তর , জেলাঃ চাঁদপুর

স্থাপিত:- 1921 ইং,   প্রতিষ্ঠান কোডঃ 7321 ,   EIIN No: 103902

স্কুল প্রতিষ্ঠার ইতিহাস 

চরকালিয়া উচ্চ বিদ্যালয়টি অতি প্রাচীনতম বিদ্যালয় এবং ০১/০১/১৯২১ খ্রিস্টাব্দে English Middle School নামে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ০১/০১/১৯৫৪ খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল সেকেন্ডারী এডুকেশন বোর্ড ঢাকা এর অধীনে স্বীকৃতি প্রাপ্ত হয়ে ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রথম মেট্রিকুলেশন পরীক্ষা দেয় এবং মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হতে থাকে। এই বিদ্যালয় থেকে পাশ করে অনেক শিক্ষার্থী সচিব, ডাক্তার , ইঞ্জিনিয়ার , সেনা কর্মকর্তা , ব্যাংক কর্মকর্তা , স্কুল-কলেজ ও দেশ-বিদেশের বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক , আইনজীবি এবং সরকারী বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মকর্তা হয়েছেন। প্রত্যেকেই নিজ নিজ পেশায় থেকে দেশ ও মানুষের সেবার মাধ্যমে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে আসছেন। ভালো ফলাফল, খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যাবলীর ভিত্তিতে আমাদের বিদ্যালয়টি চট্রগ্রাম বিভাগ তথা দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে স্থান করে নিয়েছে এবং জাতীয় পর্যায়ে পুরষ্কৃত হয়েছে। এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভালো ফলাফল অর্জন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা আমাদের প্রত্যাশা।

সাম্প্রতিক তথ্য

1 2
Scroll to Top